রাতে
স্পন্দিত রাতে ঝাপসা পটভূমি আর বৃষ্টিপাতে অব্যক্ত সব রয়ে যায় বাকি। নিভৃতযাপনে ভুলচুকের টুকিটাকি কয়েক পা টপকে মনভারে দমকা হাওয়া, সাধ আর সাধ্যের মাঝে আসা-যাওয়া কোথাও যেন পায় পরিণতি; সুরভিত স্তব্ধতার সঙ্গতি। স্পন্দিত রাতে ঝাপসা পটভূমি আর বৃষ্টিপাতে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
