তুমি আসবে বলে
তুমি আসবে বলে অপেক্ষা করেছি কত দিন। তুমি আসবে বলে প্রেমের রঙে মনটা হয়েছে রঙিন। তুমি আসবে বলে নতুন করে স্বপ্ন দেখি। তুমি আসবে বলে অভিমানে আর অভিযোগে মোর আঁখি। তুমি আসবে বলে ঘুমেরা নিয়েছে ছুটি। তুমি আসবে বলে প্রেমেরা করে লুটালুটি। তুমি আসবে বলে দুঃখরা নিয়েছে বিদায়। তুমি আসবে বলে সদা স্বপ্নে দেখি তোমায়। তুমি আসবে বলে সময়ের হয়েছে অবসান। তুমি আসবে বলে তোমার স্মৃতিগুলোর আগমন। *ফুলমহম্মদ সেখ*
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
