সকাল
হচ্ছে না। সকাল থেকেই না বৃষ্টি না লেখা; কোনোটাই হচ্ছে না। যদিও বৃষ্টির সাথে লেখার তেমন কোনো সম্পর্ক নেই। তবু দুটোকে পাশে বসিয়ে কথাগুলো লিখলে কেমন যেন মনে হয় দুরে কোথাও সেতু ভাঙে। গুরুত্বের ভারে লেখা আর বৃষ্টির অভাব গিয়ে মেশে আমার দিনযাপনের প্রতিটা ছন্দে, প্রতিটা ডানায় । মনে হয় তোমার শীতোষ্ণ ছোঁয়ার অল্পটুকুও না পেলে সবই ধোঁয়া, ফাঁকা। অথচ না বৃষ্টি না লেখা সকাল থেকে কোনোটাই হচ্ছে না। যদিও দুটোর মধ্যে মিল নেই তবু দুটোকে পাশে বসিয়ে লিখলে...
