দেখা হয়নি কতকাল
কতো কি যে অদেখা - কতো যে অজানা! শুধুই যুদ্ধ দেখেছি অবশেষে জীবনের চৌরাস্তায় জীবিত লাশ হয়ে-- বেঁচে থাকার অভিজ্ঞতা - মন গুলো নির্বিচারে মরে যায় নির্মম ঘাতকের গুলিতে ওদের দাফনে আতর লোবান ও একটুকরো - সাদা কাপড় ও জোটেনা, শুধু কফিনে ঢাকা মনের শহরে - চাপা পড়ে রয় বেওয়ারিশ! কে চেনে? অভিবাসীর লাশের শনাক্ত হয়- লাশকাটা ঘরে?? কতো সুন্দর শিশিরের ছোঁয়ায় কান্না ভেজা পথ- দেখা হয় নাই-- কমলি গাইয়ের লেহন - মা"য়ের প্রেমের- বিমূর্ত রূপ!! হাম্বা র'বে শিশু বাছুরের চিৎকার - মাতৃদুগ্ধে পরিপূর্ণ স্বাস্থবান গোঁ বাছুর অদ্ভুত সুন্দর দৃশ্যপট!! জনম জনম ধরে ছুটেছি --- বিদগ্ধ ইটের পোড়ামাটির তৈরি শিল্পসমৃদ্ধ নগরীর- আলোকিত শহর, নগর, বন্দরে-- নোঙরে বাঁধা জাহাজের মতন- - মায়াবী চাঁদ দেখা হয়নি- এমন করে, বহুকাল জোছনায় ভেজা হয়নি-- পূর্ণিমায়!!! ফুলমহম্মদ সেখ.. কাব্যগ্রন্থ-বেইমান
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
