নীড়ে ফেরা
পাখিদের নীড়ে ফেরা দেখলেই মনটা খারাপ হয়ে যায়। আমার মধ্যে সেই ততপরতা ব্যস্ততা থাকে না কেন? কেন ক্লান্তির রঙ আকাশের জাফরানি রঙকেও গিলে খায়? কেন অস্তিত্ব ভারের চারদশকের বয়স ব্যর্থতার কাঁটাতারে থাকে ঘেরা? উত্তর মেলে না, রাস্তায় ওড়ে বাতিল কাগজ। নিজের মুখোমুখি বসা শুনে শপথ মেপে আগুনে আমার ভেতরের আমি বেমালুম নিখোঁজ। ভুলটা কি তবে ছিল গোড়ায়। পাখিদের নীড়ে ফেরা দেখলেই মনটা খারাপ হয়ে যায়।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
