শেষ থেকে শুরু
একদিন হটাৎ সব কিছু ছেড়ে পাড়ি দেবো অন্য এক শহরে, অন্য পরিচয়ে, পেছনে ছেড়ে যাবো বন্ধুত্ব, ভালোলাগা, ভালোবাসা সমস্ত পুরনো সম্পর্ক গুলোকে, সব কিছু আবার নতুন করে শুরু করবো একান্তেই..একটা ছোট্ট বাড়ি আর তার সামনে প্রবাহিত হবে ছোট্ট একটা নদী, কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করবো প্রকৃতির অপার সৌন্দর্য, খামখেয়ালী ভাবে প্রবাহমান হাওয়া প্রতিবার স্পর্শ করবে শরীরের প্রতিটি অঙ্গে, শান্ত, স্নিগ্ধ পরিবেশ যা হবে প্রতিটি তিক্ততা মিশ্রিত স্মৃতির অবসানের একমাত্র কারণ, দুই নয়ন যুগল কে তৃপ্ত করবো জোৎস্না রাতের আভায়, নিজের মধ্যেকার সত্তা কে আবার নতুন ভাবে আবিষ্কার করতে চাই ওই একাকীত্বের মধ্যে দিয়ে, দিনটা শুরু করবো নিজের বানানো বাগানের পরিচর্যার মধ্যে দিয়ে, নিজের সব ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে চাই, শহরের সমস্ত কোলাহলকে ছড়িয়ে অধিক জনবসতিহিন একটা প্রান্তর যা দেবে মানসিক আর শারীরিক শান্তি, পুরোনো সবকিছু ভুলে গিয়ে আবার নতুন ভাবে সব কিছু শুরু করতে চাই..❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
