শুধু তুই
স্বপ্ন কে আজ সত্যি বলে স্বপ্ন কে আজ সত্যি বলে চলছে আমার শ্বাস আমার মাথায় হাত বুলিয়ে না হয় চলে যাস। বাস্তব তো সত্যি হবে না আমার প্রাণের নারী তাই তো স্বপ্নে নির্দ্বিধাতে জাপ্টে ধরতে পারি। আমার শরীর হাজার কষ্টে অনিয়মের মাঝে তোকে পাওয়ার লালসা জমে হাত লেগে যায় কাজে। একটা সময় বের হয়ে যায় রাক্ষুসে সেই চাওয়া চোখ খুলি তোর নগ্ন শরীর এক নিমিষে হওয়া। তখন ভাবি ঘুমিয়ে ছিলাম তাতেই সুখী হতাম চিরকাল তবে স্বপ্ন গুলো কে আবার চুষে খেতাম। না-পাওয়ার এই নোংরা খেলায় জীবন আমার ঝুকে পরের জন্মে হানিমুনে তুই সুবি আমার বুকে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
