দুর্জয় - দুর্বার
হারানো স্মৃতির মৃদু গন্ধে পৃথিবী আজ বিস্ময় হতবাক সত্য এখানে পদ দলিত অশুভ শক্তির চলছে দাপট। আজ ও মানুষ ডাস্টবিনে ঘোরে প্রতিযোগিতা চলে সেথা মানুষ ও কুকুরের আজও ক্ষুধিত ফেলিছে নিঃশ্বাস। ক্ষয়িষ্ণু পুঁজিবাদের এ নগ্ন বর্বরতা আর কত দিন চলবে? অবিশ্রান্ত এ পৃথিবীর পথে এসেছে আজ মুক্তির ডাক। অনেক দিয়েছো আর নয়- এবার বেরিয়ে পড় যদি ও চলার পথ কুয়াশাচ্ছন্ন আমরাও দুর্জয়- দুর্বার।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
