বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি
বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি, তবে জানা নেই কী করে বুঝাই কতটুকু ভালোবাসি। বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি, ভালোবাসার পবিত্র অনুভূতি আমার হৃদয় খুঁজে পায় শুধু তোমারই প্রতি। বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি, তোমার হাতে হাত রেখে অনেক দূর কাঙাল মন দিতে চায়—পারি। বেকুল মন আমার বারবার দেখতে চায় তোমার মায়াভরা চাহনি। বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি, তোমায় ছুঁয়ে দেওয়ার ইচ্ছে আমার প্রচণ্ড বেশি। তোমায় হারানোর অজানা ভয় প্রতিনিয়ত দিশেহারা রাখে আমার এই আতঙ্কিত মন। বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি, তোমায় ছাড়া এক মুহূর্তেও ভাবতে না পারা আমার কাঙ্খিত মন। তোমার ছোঁয়ায় থাকতে চাই সারাক্ষণ। তোমার কোলে মাথা রেখে হাসিমুখে বিদায় দিতে চাই এই সুন্দর ভূবন। বড্ড বেশি ভালোবাসি তোমায় আমি, আমার ভালোবাসায় যদি কমতি থাকে, তবু আমার থেকে দূরে যেয়ো না, প্রিয়জন।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
