ভাঙা আইনস্টাইন...
বিজ্ঞান বলে, "সবকিছু প্রমাণযোগ্য," তবে আমি জানি, প্রমাণের মাঝেই লুকিয়ে থাকে অসীম বিভ্রান্তি। চোখ বন্ধ করলে, চাঁদের হালকা জ্বালা হঠাৎ বিছিয়ে যায়, আর তুমি— হঠাৎ উড়ে চলে, যেমন বাতাসেরও মনে নেই কোথায় যাবে, কী করবে। স্মৃতি? তারা চিৎকার করে, পৃথিবীর কাঁধে চড়ে, আর আমার মাথায় হাত রেখে, মুচকি হেসে বলে, “শুধু তোমার মতো বোকারা জানে, সত্য কেমন হয়।” তাহলে, ভাঙা আইন্সটাইন, তোমার তত্ত্বের মধ্যে কোথাও আমাদের ভুলের সমাধান থাকলে, তাহলে একটু দ্যাখো— এ পৃথিবীটা কি সত্যি ঘূর্ণায়মান, না কি আমরা সবাই একটা অদ্ভুত ঘুরন্ত দানবের ভিতরে পাগলের মতো খুঁজে চলেছি আমাদের নিজস্ব মহাবিশ্ব...! ___
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
