রাত
কখনও কখনও রাত রাতের মতন থাকে না। ভয় দেখায় না সে অন্য রাতের মতন। অনিশ্চয়তা, শূন্যতা, ঠুনকো দার্শনিকতা…না কখনও কখনও রাত আমারই একজন হতে যায়। কখনও কখনও রাত মেনে নেয় ব্যর্থতার খতিয়ান। সমর্পিত, দিশাহারা সিঁটিয়ে থাকে দোরগোড়ায়। কখনও কখনও রাত ইচ্ছে প্রকাশ করে। কখনও কখনও রাতেরও মনে জাগে অনুসন্ধান। দৃঢ়তার অন্তরঙ্গতা থেকে সেও পালানোর খোঁজে বাহানা। কখনও কখনও রাত রাতের মতন থাকে না। ভয় দেখায় না সে অন্য রাতের মতন। আলো হওয়ার বাসনা হঠাত তারও মাথার ভেতরে। এমনকি হতে চায় আমারই প্রতিফলন।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
