আছি
মৌনতার দলে থাকতে চাই মাঝে মাঝে। তার মানে ভেবো না ভয় পেয়েছি আবার। কথার আতিশয্যে গুরুত্বপূর্ণ কথাগুলো গলে যায়। কিছুটা পথ হেঁটে গেলেই দেখতে পাবে নিশ্চিত মিথ্যের ভীড়ে কি বড় মুশকিল হেঁটে যাওয়ার! তখন কিসের মাপকাঠি?কিসেরই বা হারজিত? মৌনতার পক্ষপাত বিরক্তিজাত কিম্বা ক্লান্তির। নইলে মুখোমুখি বসবার ছুতোয় আমিও করতে পারি জাহির আরো কিছু বাড়তি অহেতুক অলঙ্কার। চুপের ফোঁটায় থাকলেও আমি ওই জলেই আছি। ওরা অন্যায় করে দেখুক, মননের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই মোটে। প্রতিবাদ ঠিক থাকবে ঠোঁটে। আর আমিও থাকবো সেই প্রতিবাদেরই কাছাকাছি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
