ভূতচতুর্দশীর ভূত
ভূতচতুর্দশীর ভূত ✍ ঝুমা দত্ত ভূতচতুর্দশীর ভূতগুলো সব উঠছে নড়ে চড়ে, খোঁচায় খালি খ্যাংরা কাঠি বসে পিঠে, ঘাড়ে। কেউ উড়ছে বাতাস হয়ে কেউ খাচ্ছে মাছ, তরতরিয়ে উঠছে গেছো লম্বা, বাঁকা গাছ। এক পেয়ে পেত্নীরা সব হাসছে খিল খিলিয়ে, নাকি সুরে ঝগড়া করে একে তাকে কিলিয়ে। শাকচুন্নি সুর ধরেছে ছেড়ে বাজে কাজ, কেওড়া গাছের পেত্নীরা আজ দিচ্ছে কেন সাজ ! আবার ওরা যাচ্ছে কারা ভ্যাম্পায়ারের ডাকে, হ্যালোইনের পার্টি আছে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। ব্রহ্মদৈত্যি পৈতে ধরে বসে গাছের কোলে, হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে আজব মন্ত্র বলে। হিড়িং বিড়িং তিড়িং করে নাচে ভূতের রাজা, মন্ত্রী-সৈন্য বাজিয়ে ছোটে নানান রকম বাজা। নাচন দেখে দুষ্টু বুড়ি ফোকলা দাঁতে হাসে, হাততালি দেয় স্কন্ধকাটা মামদোর পাশে বসে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
