কিছু
কিছু কথা বাকি থাকে। কিছু পথ হাঁটা, কিছু স্বপ্নের শেষ দেখা… কিছু আগুনের শেষ জ্বলা; থাকে বাকি থেকে যায়। ওই একটা পদক্ষেপ দোড়গোড়ায়। হাত দিয়ে ওই হাতটুকু ধরা, গায়ে মেখে নেওয়া বৃষ্টির ফোঁটা… আধখানা আখ্যানগুলো মাঝে মাঝে ডাকে একবার এক ফাঁকে পেছনে ঘোরা পথ চলা থেকে থেমে। তখুনি স্পৃহা এলো নেমে ডানা গুটিয়ে প্রাসঙ্গিক। কিছু বাকি রয়ে যায় ঠিক। কিছু বাকি থাক স্বাভাবিকতার টুকটাক… কিছু কিছু বাকি থাকে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
