"কি-ই দরকার?"
কী দরকার জন্মের?— একটা বাচ্চা ত্রুটি চার শূন্য চার হয়ে আসে, হাসপাতালের বাইরে… বাবা খোঁজে— “ছেলে না হলে… ফেরত!” কী দরকার স্কুলের?— বইয়ের ওজন বেশি, মগজের ওজন কম হলে— “তুই গাড়ি চালাবি!” আর বেশি হলে? “তোর ভবিষ্যৎ শেষ… বড্ড বেশি ভাবিস! কী দরকার কলেজের?— ক্লাস নাই… পরীক্ষা পাস-ফেল… প্রেম করলে—“গপ্পো!” না করলে—“হেরে যাওয়া তকমা।” শেষে সনদ হাতে… তালিকায় লেখা—“অভিজ্ঞতা আবশ্যক!” কী দরকার বন্ধুর?— তোর গল্প লুকিয়ে রাখবে না… ছবি তুলবে… নাটক বানাবে… শিরোনামে দেবে—“কিছু মানুষ বড়ই ভণ্ড!” আর তুই? তুই বুঝবিই না… গল্পটা… তোকে নিয়েই! কী দরকার প্রেমের?— আজ বলবে—“আমি ভালোবাসি,” কাল বলবে—“তুমি কে?” পরশু বিয়ে… তিন দিনের মাথায় ছেলের নাম— “ক্ষুদ্র হৃদয়ভঙ্গ!” কী দরকার চাকরির?— জীবনবৃত্তান্ত দিলেই—“পাঁচ বছরের অভিজ্ঞতা চাই!” তুই বলবি—“প্রথম চাকরি… অভিজ্ঞতা পাব কোথায়?” জন-বলবিভাগ হাসবে— “তোর কপাল পুড়ছে… আমাদের কী?” কী দরকার ভালো থাকার?— একটা মেকি হাসি… একটা রঙিন মুখোশ… লোকে ভাববে—“দারুণ জীবন!” অফলাইনে তোকে দেখলেই—“কি রে! এখনো বেঁচে আছিস?” শেষ প্রশ্ন—“কী দরকার?” পৃথিবী থেমে যাবে… তাকিয়ে বলবে— “উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি!”
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
