চিরন্তন সত্য
তাঁর আদেশে জন্মিলাম, তাঁর আদেশেই মরব। শূন্য হয়ে ফিরিলে তবে কেন ধণ জোগাড় করব? মরণ মেলায় এসেই আমি হারিয়ে দিব প্রাণ, জীবন দিয়ে সচেতন মোর এই দেহ,স্রষ্টার দান।। একা এসে একাই যাওয়া, নেই কোনো চাওয়া পাওয়া। তাঁর অধীনে মোরা সকল, মোদের উপর তাঁরই দখল। তিনিই সত্য রে, তিনি আদি-অন্ত অসীম তিনি, তাঁর মহিমা অফুরন্ত।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
