নীল পাহাড়ি
নীল পাহাড়ি ঝরনা সেতো অমোঘ জলরাশি, নির্জন সেই পৃষ্ঠে কোনো জনমানব নেই তো তার চারিপাশে, সবুজে মোড়া প্রকৃতির এই সৌন্দর্য তা নিয়ে কবিতা লেখায় আমিতো বরাবরই অভ্যস্ত, জলরাশিতে পরিপূর্ণ এই ত্রিভূবন তাতো আমি জানি, স্নিগ্ধতা যে কারে কয় সেতো এই নীল পাহাড়ি, প্রকৃতি যেনো তার সকল সৌন্দর্য্য দিয়েছে উজাড় করে পাত্রের ওপর অমৃত যেনো দিয়েছে প্রস্তুত করে, ব্যর্থ আমি বিশ্লেষনে সেই সৌন্দর্যের ছটা এমনই অসংখ্য সৌন্দর্য্যে পরিপূর্ণ এই পুরো বিশ্বটা..❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
