স্বপ্ন
স্বপ্ন যা হোক না হয় ছোট প্রতিটা সময় থামিয়ে ওঠো ব্যস্ততার এই ভিড় এ আজ কে কেমন হারিয়ে গেলাম নিজের ছবি কুড়িয়ে পেলাম বদ্ধ জীবন জুরে। দূর হতে আজ ভালোর সাথে হাঁটতে নারাজ খারাপ পথে নিজেকে বাঁচিয়ে রাখি, কোনো এক কালে মৃত গাছ ডালে বসে মোর সুখ পাখি। পারবোনা সব ঠিক করতে হবে না যে সব সারা, অপ্রস্তুতির মেশিন কলে হাত টা কাটার তারা। যদিও সেটা খুতিয়ে দেখতে যায় যে আমার মন, সে বলে আমি, ও বলে আমি— একটু আমায় শোন। ভাবনার মুখে প্রতিটা সুখে ভাসিয়ে দিচ্ছি প্রাণ, শ্রমের দু'চোখ বিক্রি করে বেঁচে থাক সম্মান। কে যে নকল, কে যে আসল চিন্তা-ভাবনায় ফাঁসে না, এখন শুধুই লোক হাসানো আসলটা আর আসে না।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
