তোমার জন্য -
তোমার জন্য আকাশ নীলে, বিলীন হয়ে মিশতে পারি। মাখতে পারি সকল অঙ্গে, গভীর রাতের নিকষ কালো। হৃদয় মাঝে তোমায় ভেবে, শ্বেত জোছনায় ভাসতে পারি, দুচোখ ভরে তোমায় দেখে, জ্বালতে পারি তারার আলো। তোমার নেশায় বিভোর আমি, বাতাস হয়ে বইতে পারি। তুলতে পারি প্রচণ্ড ঝড়, তোমার প্রেমের অহং বোধে। তোমার সকল বিষন্নতা, মাটির মতো সইতে পারি। যেজন তোমায় মন্দ বলে, তারে ভাঙতে পারি বজ্রক্রোধে। তোমার কথায় অভিমানে, মেঘের মতো জমতে পারি। ঝরতে পারি নয়নপরে, বৃষ্টি হয়ে মুষলধারে। তোমার ছোঁয়ায় বৃষ্টি পরে, রামধনু রঙ আঁকতে পারি। তোমার আমার গল্প খানি, লিখতে পারি বারে বারে। - বন্থি শিখা
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
