স্পর্শ
পাহাড়ি রাস্তার ধারে, কুয়াশার বুক চিরে আমাদের মন কেমনের ঘর। মন খারাপ করা কিছু বিধি নিষেধের গন্ডী পেছনে ফেলে সামনে যা আছে, তা শুধুই ভালোবাসায় মোড়া। কিছু গান, কিছু কথা, কিছু মূহুর্ত নিয়ে নিরবচ্ছিন্ন ভালো লাগায় ঝরছে এক ঝর্না অবিরাম। দুটো মন মাঝে মাঝে সেই ঝর্নার জলে স্নান করে, ভেজা গায়ে জুড়ে দেয় কত না জল্পনা। লিখে দেয় অক্ষয় অমর দুটো হৃদয়ের কাহিনী। উপেক্ষিত নয়, পরম প্রতিক্ষীত একটা মায়াবী রাত অতন্দ্র প্রহরায় জেগে থাকে। দুটি হাত স্পর্শ সুখে তির তির কেঁপে ওঠে।।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
