শ্যামা মায়ের কবিতা
আয় মা শ্যামা আমার মা খেলা করি তোর সাথে, খেলনা-বাটি নিয়ে নয় রে চন্দ্র সূর্য নিয়ে। আমি হব আকাশের কালপুরুষ তুই সপ্তর্ষিমন্ডল, যখন একটু-আধটু করব দুষ্টুমি উল্কা বানিয়ে ভয় দেখাবি। ব্রহ্মান্ড আছে তোর চরণের তলায় মহাকাশ তোর দেহ হয়, জানি আমি নয়নের মণি তোর ছোট্ট মানিক আঁধার কোলের। --- অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৮/১১/২০২৩
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
