ধুধু প্রান্তর
ধুধু প্রান্তর মুক্ত স্বাধীন বলে উড়ে বেড়াবো যেমন খুশি ডানা মেলে। তারপরই ক্লান্তি সীমানা টেনে দেয় অল্পক্ষণে। পরিসর আর কতটাই বা বিশাল সতর্ক মধ্যবিত্ত মানবমনে? পাখি পাখির মতন ওড়ে। রোদছায়ার খেলা চলেছে প্রান্তরে। আমার বাসনা আবারো নেহাতই বাধ্য অভ্যেসে। ধুধু প্রান্তরের স্বাধীনতা যেন বড় বাঁধভাঙা, একপেষে!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
