সমাজ দপ'ন
সমাজ দর্পণ (কবিতা) ----- প্রদীপ কুমার ঘোষ রক্তের সমুদ্র পার হয়েছি, দেখেছি সূর্যের আলো প্রভাতের রক্তিম লাল সূর্যের আভায়, ঝরে গেছে অনেক মায়ের কোলের সন্তান, আজ রয়ে গেছে শুধু মায়ের কান্না ভরা চোখ, মহাকালের সাক্ষী হয়ে। সমাজের জঞ্জাল দূর করবে বলে, রক্তের হোলি খেলায় মেতে উঠে শকুনের দল। খুঁজছে লাশের পাহাড় নেই কোন সূর্যের সবুজ আলো বিধাতা কে দিয়ে ফাঁকি করেছে মুক্ত স্বাধীন দেশ। ভালো নেই আমি, ভালো নেই সবাই, চিন্তার রেখা রয়েছে কপালে। মিষ্টি বধুর বিধবার হওয়ার হাহাকার, সময়ের টানে শরৎ গেল বর্ষা এলো, হলো না তো দূর কালিমার লেপন, উচ্চস্বরে রাজপথে জনতার ভীড়। শকুনের দল হুংকার ছাড়ি ঘুরছি আকাশ পানে, যদিও পচা গন্ধ ছড়িয়ে পড়েছে নেই তাতে কোন বাধা, তবু কেন এই দ্বন্দ্ব স্বার্থের লাগি করিল এ হত্যা, সাধারণ লোক, সাদামাটা জীবন তাদের বন্দীর শিকল করিল বিচ্ছিন্ন জীবন যাত্রার মান, মায়ের সম্মান হইলো কেন কেড়ে নিল ভাষা, দুর্বার জাতি হইল লাঞ্চিত, বলল না কেউ শিরদে গা নাহি দেখা আমামা। আমরা আজ বুদ্ধি বিবেকের কারাগারে, মুক্তি পাব কবে তা শুধু বিধাতাই জানে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
