নীরবতা(জীবন রায়)
তোমার জন্য আমি এখনো, শুন্য আকাশে গান গেয়ে যাই,, তবুও যদি তোমার একটু ভালোবাসার ছোঁয়া পাই। তোমাকে আমার করে, পাবো না জেনেও বেসেছি ভালো,, আমার আকাশের মেঘগুলো এখনো কালো। তোমায় ছাড়া আমি একাই,, রাতের আকাশে তারা গনি, তাইতো আমার তোমার প্রতি, ভালোবাসার কথা আমি ঐ তাড়াগুলোকেই বলি।। এই মেঘলা আকাশে নীরবতায় একা বসে, তোমায় একটু খানি দেখার তরে,, তাইতো এই দুই নয়ন, তোমায় দেখার জন্য আছে।। তুমিতো বুঝো না এ নীরবতার ব্যাথা, তোমাকে এ কথা বলেও বৃথা।। তোমারে পাওয়ার জন্য,, এই মন ঐ আকাশে আজও তারা গনে,, এ ব্যাথা নয়তো শুধু মনে,,, এ ব্যাথা তো প্রাণে।।।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
