পাথরের শহরে শিশু জন্মায় না
ফিলিস্তিন: "পাথরের শহরে শিশু জন্মায় না" লেখনীতে: কারিমা রিনথী পাথরের শহরে শিশু জন্মায় না, ভোরের আলোয় নামে না সূর্য বাবা। দেয়ালের গায়ে হরফে লেখা — "এখানে কান্না করাও যেন আজ মানা।" কোনো আঙুল ধরে হাঁটে না আশা, বুকে খেলে না দুধের ভাষা। ঝর্ণার মতো কোলাহল থামে — এখানে শুধুই দীর্ঘশ্বাসের নামে। চোখ পুড়ে যাওয়া মায়ের দৃষ্টি, মাটির নিচে লুকিয়ে সৃষ্টির কৃষ্টি। পুতুল না, বোমা ওদের সাথী! গল্পের বই, অঙ্কের খাতা? ও তো কেবল ছেঁড়া পাতায় রাতি। তবুও গাছ দাঁড়ায়, পাতা কাঁপে — এক ফোঁটা স্বপ্ন বুকের কাঁধে। মৃত্যুর ভেতরে জমে থাকা গান, কে জানে, আবার জাগবে প্রাণ? আমরা লিখি পাথরের বুকে, নীরবতার অক্ষরে — “আমরা বেঁচে আছি”। জন্ম হোক বা না হোক এখানে, আমাদের কান্না আজ বেঁচে থাকার লড়াইয়েরই সাজে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
