শুন্যতা(জীবন রায়)
দিন শেষে শুধু একরাশ শুন্যতা, কবে যে পাবো জীবনের পূণ্যতা। স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা নিয়ে আছি বেঁচে, আমায় ধুঁয়ে মুছে বাঁধিয়ো রঙিন কাঁচে। স্বপ্ন পূরণে চলতে হবে একা, জীবনের পূর্ণতায় মিলবে না কারো দেখা। সবশেষে আমিও শুন্যতা মেনে নিলাম, দুজন-দুজনকে পাবো না জেনেও ভালোবেসেছিলাম। পূর্ণতা এখন আমার নিয়ন্ত্রণে, তবে আমি শুন্যতার শেষ-প্রান্তে। তোমাকে ছোঁয়াও হবে না, দেখাও হবে না কখনো আর, শুধু চোখের সামনে ভেসে উঠবে মুখ তোমার। পূর্ণতা পূরণে শুন্যতাই মিলবে প্রথম, শুন্যতার থেকে পূর্ণতা উত্তম। জীবনটা কেমন জানি, শুন্যতার মতো হয়ে গেছে, জীবনে শুন্যতা ছাড়া আর কি কিছু আছে? শুন্যতায় যত দিন যাবে, ততদিন তুমি পূর্ণতা নাই পাবে। সবার জীবনে পূর্ণতা আছে, আমিই শুধু শুন্যতার কাছে। আমার জীবনটা শুধু শুন্যতায় ভরা, আমি যে শুন্যতার কাছে পড়েছি ধরা। এ যেন শুন্যতার দরবেশ, শুন্যতায় পরে আমার জীবনে সবিশেষ। পূর্ণতায় ভরা চারিদিক-চারিপাশ, আমার জীবনে শুধু শুন্যতার পূর্বাভাস। শুন্যতা-পূণ্যতা সবই আমি বুঝি, তাইতো জীবনে একটু পূর্ণতা খুঁজি। জীবনে শুন্যতার পরে পূণ্যতা আছে, আমার জীবনে মনে হয়,,, শুন্যতার ছায়া পড়েছে।।।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
