অন্ধকারে শান্তি
আমার জীবন এখন অন্ধকারে বসে আছে, ছায়ার মধ্যে আমি খুঁজে পাই শান্তি। দিনের আলো এখন আমার কাছে অচেনা, রঙিন পৃথিবী শুধু নিয়ে আসে ক্লান্তি। সূর্যের তাপ আমার বুকে ব্যথা দেয়, তার আলোতে আমি আর নিজেকে দেখিনা। রাতের নিঃশব্দ আমার বন্ধু হয়েছে, অন্ধকারই এখন আমার নতুন ঠিকানা। ছায়ার কাছে আমার সব কথা খোলামেলা, আলোয় আমি খুঁজতে পারি না শান্তি। মানুষ বলে—আলোই জীবন, হাসিই সুখ, আমি বলি—আমার সুখ ছায়ার কাছে। যদি সকাল আসে, আমি তাকাই না বাইরে, আমার পাও আর যায় না সেই পথে । রঙিন জিনিসগুলো আমার কাছে অর্থহীন, ছায়ার মধ্যে সব কিছু শান্ত মনে হয়। আমি জানি অন্যরা জীবনকে উপভোগ করে, আমি শুধু অন্ধকারে শান্তি খুঁজে ফিরি। কেউ বুঝবে না এই নিঃশব্দ যন্ত্রণা, আমি চাই না রঙিন জগতে আর ফিরতে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
