এটি আমি
পুরনো খাম খুলতেই দেখি, কত্ত হাসির শব্দ এলো কানে.. অজস্র স্মৃতি আর কথারা... সুর মেলায় গানে গানে । বছরটা গেছে গড়িয়ে , বেশ বড় হয়েছে দুজনে .. ভালো-মন্দ বোঝার সাথে , সে আজও হারায় আমায় অঞ্জনে। হঠাৎ দেখি তা চাহনিতে, ভাঙ্গা সেতারের শব্দ .. একাকীত্ব গিলেছে তাকে, গানের কথা আজ বাক্সে বন্ধ । জিজ্ঞাসা করতেই সে বলে, "আমায় একা ছেড়ে দাও" আমি বলি , "মন খারাপে তো তুমিই বলতে, একবার তুমি হাতটা বাড়াও" আজ হয়েছি আলাদা... সে মেলেছে দুই চোখ রাস্তার ওপাশে দাঁড়িয়ে আমি লিখলাম, গল্পটার এবার ইতি হোক....! #Writco #WritcoApp #WritingCommunity
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
