মুহুর্তরা
মুহুর্তরা আসে যায় চাকা ঘোরে উদাসীন আলোর মাখামাখি ঠুনকো সখ্যতায়। আবেগের অভিমুখ খুঁজে নেয় পরিসর পরাধীন ইচ্ছের শরীরে অব্যক্ত অসুখ; অভ্যেসের দোড়গোড়ায় পুনরাবৃত্তিরা যেযার মতন ক্ষমতাসীন। মুহূর্তরা আসে যায় চাকা ঘোরে উদাসীন।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
