বংশ লতা (কবিতা) (প্রদীপ কুমার
বংশ লতা (কবিতা) (প্রদীপ কুমার ঘোষ) যুগান্তরে ঘুরছে মানুষ ঘূর্ণিপাকের মত। কিন্তু পথ চলা বিরামহীন হয়ে আজও ক্লান্ত মানুষ। তবু রয়েছে অনেক খানি বীজ পত্রে অংকুর উদ্যমের শক্তি। রাজা মহারাজা গিয়ে, কালান্তরে রয়েছে অনেক জরাজিন্দার সেই প্রাচীরের কুটির। তবুও নেই শান্তি তাদের রূপ বিকশিত হয়ে আচরণের প্রভাব। জাতিতে জাতিতে ভিন্নভাবে মিলন মেলায় বীজপত্রের নতুন বিকাশ হলেও সেই ধারা আজও বিদ্যমান। বৃক্ষ রাশিতে নেই কোন গুণের পরিবর্তন, মিষ্টি ফল মিষ্টি রয়েছে, তেতো আরো তিত, পংকু পালের নেই কোন পরিবর্তন গুণমান ও আচরণ। রাজা নেই,রাজ্য নেই তবুও রাজত্ব রয়েছে। রাজ্য বিস্তারের নেশায় প্রভাব খাটিয়ে আধুনিক বিশ্বের রয়েছে মানুষের দাসত্ব। দলবেঁধে হংসদল অনুসরণে পশ্চাৎপদ, তেমনি আবার কুকুরের দল কুকুরকে দেখে করে কোলাহল। আদি তে আমরা যা ছিলাম আজও তাই আছি, সময় করে না বন্ধন, তাইতো আজও আবিষ্কারের নেশায় বৈজ্ঞানিকের পথ করিতে পারে না ভিন্ন নিত্যতার ঘেরা ভিন্ন রূপে একই সত্তার একই রকমই প্রকাশ। আম বৃক্ষে গজালো না কাঁঠাল, তেঁতুল গাছে হলো নাকো আম বিধাতার এই নিয়ম মেনে চলছে আজও থাকবে অনন্তকাল। পূর্বপুরুষের আচরণ আজও রয়েছে আমাদের মাঝে বিদ্যমান নম্রতা ভদ্রতার কিংবা রয়েছে হিংস্রতার গর্জনের তর্জন। শুধু বলী অভাব অনটনের কাটছে জীবনকাল, মিথ্যা সবকিছু পূর্বে যা ছিল রয়েছে বর্তমান। শুধু বর্তমানে দোষ দিয়ে নয়, অতীতে তাই ছিল, তা না হলে শু
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
