ভাঙ্গা সিঁড়ি -৩
তোর পায়ের ছাপ পড়ে না বহুদিন — তবু আমি ধুলো ঝেড়ে রাখি প্রতিটা ধাপ, যেন তুই হঠাৎ ফিরে এসে— ভেবে বসিস, “এইখানেই ছিলাম তো!” ভাঙা সিঁড়িটার শেষ ধাপে আজও রাখি তোর পছন্দের সেই নীল ফুলটা। জানি, শুকিয়ে গেছে… তবু ফেলে দিই না— একরাশ আশা নিয়ে। তুই জানিস না, এই সিঁড়িটার প্রতিটা ভাঙা ইটে লুকিয়ে আছে আমার গলা চেপে ধরা কান্না, যা তোকে বলা হয়নি, আর বলার সাহসও হয় না। তুই উঠিসনি আর, আমি নামিনি কখনো… ভেবেছিলাম, একদিন বুঝবি— ভাঙা সিঁড়িরও একটা গন্তব্য থাকে। ঠিক যেমন আমার— যেটা তোর দিকেই ছিল… একপাশে, একাই।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
