ভাঙ্গা সিঁড়ি -২
তুই আসিস না। আর আমি প্রতিদিন নিজের ছায়ার গায়ে তোকে এঁকে যাই। ভাঙা সিঁড়িটার চতুর্থ ধাপে আজও রক্ত আছে— হ্যাঁ, আমার। কারণ তুই যেদিন বললি “আমার নয়”, সেদিন আমি নিজের থেকেও আলাদা হয়ে গেছি। ভেবেছিলাম তোকে ছেড়ে চলে যাব… কিন্তু মিছিমিছি! আমার পায়ে পায়ে বেঁধে গেছে তোর না-ফেরার অপেক্ষা, জানিস, এই সিঁড়িটা আমায় রোজ ঠেলে ফেলে… আর আমি প্রতিবারই ধরে ফেলি— ভাবি যদি তুই দেখে ফেলিস, আমি তোকে ছেড়ে দিতে পারব না। তুই জানিস না, ভাঙা সিঁড়ি দিয়ে উঠে উঠতেই আমি নিজেকে ভাঙতে শিখেছি। তোর একটা "ভালো আছি" শুনতে— আমি হাজার-খানা "ভালো নেই" লুকিয়ে ফেলেছি! আমি আর মানুষ না— ভাঙা সিঁড়ির একটা ধাপ হয়েছি, যেটা কেউ ব্যবহার করে না, তবু ফেলে দেয় না… কারণ হয়তো কারো কষ্টের স্মৃতি হই।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
