আলোকচিত্র
আধুনিক কবিতা -আলোকচিত্র একটা ঝোড়ো কাক, ল্যাম্প পোষ্টের উপর বসে উবুধুবু হয়ে, সিক্ত তাহার পালক , সে নড়ছে না , শুধু নিস্পলক চোখে চেয়ে রয়েছে আকাশের পানে। আর ওদিকে অঝোর ধারায় বৃষ্টি পরেই চলেছে, কমাচ্ছে না তার গতি, ঢেলে চলেছে জল অবিরত, শুধু শোনা যাচ্ছে গুমড়ে ওঠা মেঘের ক্রন্দন, তারই শব্দ হচ্ছে ক্ষণে ক্ষণে। স্পষ্ট ভেসে উঠলো আমার চোখের সামনে একফ্রেমে বন্দী আলোকচিত্রের মতো। শুধু মনের কোণে বিড়বিড় করে বিবেক , যেন বিবেককে কিছু কথা বলতে চাইল। বলতে চাইল,- -"এতো ক্ষণে হতাম যদি আমি কোনো পোষা টিয়া, কিংবা কোনো কাকাতুয়া। তবে কি আমায় এমন করে ভিজতে হতো, নাকি এমন ভাবে হতো হতাশ চোখে আকাশ পথে চাওয়া!" - চাতক পাখি তারিখ ৩০/১২/২০২৪
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
