নীরবতা
নীরবতাকে ভালোবাসে আজ বড় একা হৃদয়ের জমি করছে খাঁ খাঁ একটা সময়ে হৃদয়ের মাঠ জুড়ে কত আকাঙ্ক্ষারা বসত এখন বাস করে এখানে অনুচ্চার্য ক্ষুধায়, নিঃশ্বাসও নিজেকে প্রশ্ন করে, হয়ে অসহায় জীবন আজ নিঃসংক্রম দহন প্রেম শিখিয়েছে অসম্ভব অপেক্ষার কাছে থেকে, ভুলতে অস্তিত্বকে, বেঁচে থাকা এখন দীর্ঘ প্রতিবাদ। ক্লান্ত মনে হলেও ম্লান নই, নীরবতা পুনর্জন্ম দিচ্ছি আমাকে। পৃথিবী শিখিয়েছে আমাকে নীরবতা একধরনের আত্মহত্যা চুপ থাকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া। স্বপ্নগুলো ভিক্ষা চায় না ওগুলো দাবি, চোখের জল দুর্বলতা না ওগুলো পুড়ে পায় নতুন ঠিকানা। ভিক্ষা চাইনি কোনোদিনই সুখের কাছে, মিছে মিছে। নিঃশব্দ আপোষে কি লাভ শেষ হয়ে কাউকে ভালোবাসে। এ স্বার্থপর শহর আমাকে প্রেমের নামে দিয়েছে হৃদয় ভাঙার চিঠি, নীরবতা সেখানে যেনো জীবন কাঠি। ভালোবাসাকে বাঁচিয়ে রাখে গোপনে হৃদয়ে। চোখ ভিজলেও কাঁদিনি কোনদিনই তাই পরাজয়ে, আমি ভাড়া থাকি স্বপ্নে। তার মন আমার হৃদয় চিনেনি , তবুও নিজের ভালোবাসার কাহিনী করুণার পাতায় লিখিনি। ভালোবাসো নীরবতা দেখো মনে পাবে অনেক দৃঢ়তা। © Manab Mondal
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
