ঘরটা
ঘরটা সকাল হয়েছে সেই কখন। শিরশিরানি আর নেই। নভেম্বরের শুরুতেও থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া। অথচ ঘরে আলো জ্বলছে। আলো ছাড়া অন্ধকার চেপে থাকে অব্যক্ত অভিমান হয়ে। আগে বেশ ক’বছর আগে আলো না জ্বললেও হত। আর হয় না। আশেপাশে চার দিকে ফ্ল্যাটবাড়ি দখল নিয়েছে আকাশ আলো আর হাওয়ার। ঘরটা অসহনীয় এবং অসহায়। টিউবের আলোর ওপর কি নির্ভরশীল অথচ তবু তুষ্ট করতে পারেনা বাসিন্দাদের। আমরা বিরক্ত হই দিনেরবেলাতেও আলোর কারণে। মনটা ভার হয়ে যায়। আবার আলো নেভালেও ওই অসময়ের অন্ধকার ভালো লাগে না। অভ্যস্ত হলেও ভালো লাগে না। ঘরটা অসহনীয় এবং অসহায়: দুই-ই।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
