ভাগ্য!
মাঝে মাঝে ইচ্ছে করে উড়ে চলে যাই কোনো দিগন্তে; নীল আকাশে, খোলা হাওয়ায় ভেসে চলে যাই অনন্তে। সব দুঃখ কষ্ট ভুলে ভেসে যাই পালকের ন্যায়; যে পালকের নেই কোনো ঠিকানা একদিন তার জন্ম হয়েছিল কোনো পক্ষীর দেহে। আজ সে বিচ্ছিন্ন সবের থেকে নাই কোনো টান কিংবা মায়া। আজ হঠাৎ কেমন স্বাধীন হয়ে উড়ছে হাওয়ায়। মন হতে চায় তারই মতন উড়ে যেতে চায় বায়ুর তরে। রোজ কেমন দিন বদলায় ভাগ্য কেন একই থাকে? নতুন দিনের সূর্যের ন্যায় সে কেন নেয় না নতুন রূপ? তার কি মোটে ইচ্ছা না হয় নতুন করে লিখতে সবই? দুঃখ কষ্ট মান অভিমান সবটাকে সে মুছিয়ে দিয়ে জীবনের এক নবরূপ চায় না কি সে পেতে? রোজ রোজ তাই তো ভাবি সত্যিই কি হয় না সেটা? নতুন করে জীবন পেয়ে পারি না কি তাকে গুছিয়ে নিতে? ভাগ্য লিখন সত্যিই কি এতো অমোঘ এতো কঠিন? তবে যে লোকে বলে "ভাগ্যটা তার বদলে গেলো!" সে সব কি তবে মিছে কথা? বসে বসে কাব্যি করি কপালের সব লিখন দেখে একটা দিন আমারও হবে সেই আশায় বেঁচে বেঁচে!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
