আজ তুমি ---
আমি তখন নিষ্প্রভ অযাচিত মন খারাপের তীব্র সিনড্রোম নিয়ে ! আর তুমি তখন --- না , তোমার কথা তো ঠিক জানিনা । আমি তখন অভিমানী , অভিযোগী জীবনের প্রতি আমার একরাশ তিরস্কার উপন্যাসের শেষপাতার আক্ষেপের পরে আমি হাতড়ে বেড়াচ্ছি ফিকশনের চমৎকার । তুমি এলে ঠিকই --- ফিকশন না , আমার পছন্দের কবিতা হয়ে রাশভারী চোখের জলে নকশিকাঁথা রুমাল হয়ে । সেই রুমাল এর প্রতিটা সুতোয় তোমার আমার গল্প লেখা এক পংক্তিও লেখনি তুমি সবই আমার স্বপ্নে দেখা । আধমরা স্বপ্ন গুলো খুঁজছে যখন আমাদের ভালোবাসার গতিপথ নিঃশর্ত আমি ধরেই নিয়েছি তুমি এখন ইতিহাসের প্রচ্ছদ । সেই ইতিহাসের প্রতিটা অধ্যায়ে লেখা আমার স্বল্প সুখের টুকরো অভিযান সুখযাপনের অজুহাত ছিলে তুমি আজ তুমি উপসংহারের শেষটান । --- বন্থিশিখা ✨
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
