হয়তোবা
হয়তোবা, একদিন হারিয়ে যাব, হয়তোবা থাকবে না প্রিয় মানুষ, থাকবে না প্রিয়জন, থাকবে না প্রিয় জিনিস। নিয়ে যাব হাজার মুঠো কষ্ট, লাখ-কোটি বদনাম, এক মুঠো ভালোবাসা। হয়তোবা ভিড়ের মধ্যে থাকবে হাজার মানুষের লুকিয়ে থাকা হাসি, শত মানুষের লুকিয়ে থাকা আনন্দ, আঙ্গুলসংখ্যক মানুষের কষ্ট ও বেদনা। হয়তোবা আপন জনের আড়াল থেকে অন্য একজনও বেদনায় কাতড়াবে। না বলা কথাগুলো অজানা লেখা বইয়ে অপূর্ণ থেকে যাবে। হয়তোবা থাকবে তার প্রথম দেখার গল্প, থাকবে তার ভালো লাগার গল্প, প্রথম ভালোবাসার গল্প, থাকবে না শুধু ভালবাসি কথার উপন্যাস। হতে পারে সেই একজনটা খুবই কাছের কেউ, হতে পারে অপরিচিত, হতেও পারে সেটা তুমি ................. হয়তোবা.................
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
