"ভালোবাসা"
ভালোবাসা মানে কী কোনোরূপ অনুভূতির সঞ্চার, শুধুই একটা শব্দ, না কোনো সম্পর্কের সম্বধনের একটা ছোট্টো উপমা মাত্র?..ভালোবাসা মানে আসলে কী তার সম্পর্কে আমাদের কারোর কাছেই কোনো সঠিক সংজ্ঞা নেই, কিন্তু আমরা এই শব্দটির নিজের মতো করে একটা সংজ্ঞা বানিয়ে নিই, আসলে ভালোবাসাকে ভাষায় বিশ্লেষণ করার মতো কোনো সামর্থ্য আমার নেই কিন্তু আমি যতটা উপলব্ধি করেছি তার থেকে বলতে পারি ভালোবাসা হলো এমন একটি প্রান্তর যা হাজারো কঠরতাকে ভেঙে তার মধ্যেকার সুপ্ত কোমলতাকে প্রস্ফুটিত করতে পারে যা অজস্র বেরঙহীন জীবনকে রঞ্জিত করে রামধনুর রং এর ন্যায়, যে ব্যাক্তিদের আমরা ভালোবাসি আমৃত্যু তাদের স্মৃতি গুলো সযত্নে সুরক্ষিত থাকে আমাদের হৃদয়ের চিলেকোঠায় গোপন অভিসারে, ভালোবাসলেই ভালোবাসা পূর্ণতা পায়না তাই তো ভালোবাসার কদর ও মাধুর্য্যতা অপরিসীম, কারন সবাই এর যদি ভালোবাসা পূর্ণতা পেতো তাহলে হয়তো ভালোবাসার কদর কমে যেতো, ভালোবাসার গভীর জলরাশিতে সিক্ত হলে মানুষ উন্মাদ হয়ে যায় কারন মানুষ হলো ভালোবাসার কাঙাল তাই কারোর এতটুকু ভালোবাসা পেলেই তাকেই নিজের বেচেঁ থাকবার আবলম্মন বানিয়ে নেয়, ভালোবাসা কখনো খারাপ হয়না ভালোবাসার নাম করা কিছু সুবিধাভোগী মানুষ তাদের মুখোশের আড়ালে থাকা নিম্ন সত্তার জন্যেই মানুষের ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, তাই যারা তোমায় ভালোবাসে তাদের ভালোবাসাকে মর্যাদা দাও কারন ভালোবাসা একবার অতল গহ্বরে বিলীন হয়ে গেলে অসম্ভব..❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
