ভালোবাসা — এক অনুভব
ভালবাসা মানে তো প্রিয়তমা, তোমাকে পাওয়া নয়, পাওয়া নয় তোমার মন, এবং নয় শরীর অথবা উন্মাদ হয়ে করা তোমায় আলিঙ্গন, নয় বৃষ্টিতে ভিজে নগ্ন ঠোঁটে করা চুম্বন। এক সাথে কাটলে জীবন, শেষ নিশ্বাস অব্দি ধরলে শক্ত করে হাত — তবুও ছিল ভালোবাসা, এমন কিন্তু নয়। ভালোবাসা মানে প্রিয়তমা, আমার পছন্দ — মানে তোমার পছন্দ নয়। ভালোবাসা মানে, তোমাকে না পেলে জীবন থমকে যাবে, নিশ্বাস বন্ধ হবে — এমনও কিন্তু নয়। ভালোবাসা মানে — আমি যা বুঝি, সে থাকুক স্বপ্নের পরি হয়ে হৃদয়ের এক ছোট্ট কোনায়, সে বেঁচে থাকুক তাকে নিয়ে দেখা স্বপ্নগুলো। যদি থাকে কিছু স্মৃতি, অম্লান থাকুক। আমি থাকি বা নাথাকি তার হৃদয়ে, আমাতে সে আছে — সে সেটা নাই বা জানুক। - গাজী রহমান ২৭ জুলাই ২০২৫
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
