টানাপোড়েন,,,মুহা.আরিফুল ইসলাম
টানাপোড়েন মুহা.আরিফুল ইসলাম ইচ্ছে ছিলো বড্ড আমার বড় হব আমি ইচ্ছেটা যে মরে গেছে শুকিয়ে মরুভূমি, ছোট্রবেলা ভাবতাম আমি আপন মনে বসে বড় হলেই সব করা যায় এক তুরিতেই কষে, হায়!যা ভেবেছি সব চেয়েছি পাইনি অবশেষে। এক রুটিতেই পেট ভরেছে ভাতৃদ্বয়ের মাঝে বোনের পিরান থাকতোনা রোজ অশ্রু ভরা চোখে, ছেড়া আঁচল দিয়ে মা চক্ষু দিতো মুছে, দুমুঠো ভাত তুলে দিতে পারতোনা সে নিজে তাই বুঝি মোর পিতার চক্ষু সদা থাকতো ভিজে। মা জননী প্রতি রাতে চোখের অশ্রু নিয়ে হাতে মোর পুরোনো ভাঙ্গা হাতে মর্দন শেষে কহে, বাছা অর্থবিহীন বৈদ্য মশাই ঔষধ দিবে কিসে? তাই দিলাম আজি হস্তে মেখে নেত্র ঝরা পানি প্রভুর রহম থাকলে পরে বাছা সুস্থ হবে জানি। রচনাকালঃ ১০/০৪/২২ইং
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
