হিসেব
হিসেব করে দেখেছি বেহিসেবের ব্যাপারগুলোতে হিসেব কিছু কম হয়নি। সময় কিছু হয়তো গেছে, শ্রমও একটু বেশি… এর চেয়ে বেশি? না ! লাভ-লোকসানের মাপকাঠিতে সেইসব তেমন কিছু নয়। হিসেব করে অনেক মেপে থেমে হিসেব করেও ভুল হয়ে যায়। আর একটু-আধটু বেহিসেবে বিশেষ কিছু হয় না। তুমিও করে দেখতে পারো। দিন তোমারো তো কিছু কম হল না।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
