বসন্ত তোমার আকাশে
বসন্ত তোমার আকাশে রোদ বসন্তের পারে, দুপুরের নিঃশব্দতা ছাপিয়ে, সহসা; এল বনান্তের উতরোল হাওয়া। কেন জানি না; একান্তের সুর, একাকীর সাথে আলাপন করতে, এখানেই সময় রুদ্ধ হতে চায়। অনেক কেটেছে সময়। চাওয়া-পাওয়ার ভার বুক নিয়ে। অনেক কেটেছে সময়। যা দিয়েছি; তার প্রতিদানটুকু ভুলে। এখন; আমাকে আমারি মতো থাকতে দাও। বসন্তের রোদ রেনু যেমন বননীর গায়ে এলিয়ে আসে। তেমনি; দুপুরের অললসতার ভার। দু-চোখে নিয়ে, মকলিন ঘাসের বুকে। কুহুক পাখির ডাকে। আমাকে একটু ঘুমোতে দাও। নিজর্ন দুপুরের মৌনতা। শান্ত করে আমার প্রদগ্ধ মনের সব অস্থিরতা। যেন; এইভাবেই শেষ ঘুমের শান্তিতে, বসন্ত তোমার আকাশে, বিলীন হোক; আমার জীবনেরও, শেষ ধূপ-সন্ধ্যা। দানবীর রাজপুর,কালিতলা
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
