মায়াবতী
মায়াবতী সত্যিই সেই নারি মায়াবিনী জানিনা কেনো অবাদ্ধ হৃদয়টা শুধুমাত্র তাকেই একপলক দেখতে চায়, class এ বসেও কেনো মনে হয় যে কখন class টা শেষ হবে আর দীর্ঘ অপেক্ষার অবসানে সেই মায়াবতীকে দেখতো পাবো, বেহায়া হৃদয়টা প্রহর গুনতে থাকে সপ্তাহের নির্দিষ্ট সেই দুটো দিনের জন্যে যে কখন সেই মায়াবতীকে দুই নয়ন যুগল দিয়ে মনপ্রাণ ভরে দেখতে পাবো, আর সর্বক্ষণ ওই কোমল ওষ্ঠে বিরাজমান মায়াভরানো একচিলতে মিষ্টি হাসি, কাজলের ন্যয় সমৃদ্ধ সেই নারির আঁখিদয়, শরীরে নেই কোনো উগ্র প্রসাধনী শুধুমাত্র রয়েছে সারলত্যা যেনো সদ্য ফোঁটা একটা গোলাপের পাঁপড়ি যা সর্বদাই নিজের কোমলতা আর সৌন্দর্য দিয়ে আকর্ষিত করে সবাইকে, জানিনা কেনো বারবার নিজের অজান্তেই থমকে যাই সেই মায়াবতীর আঁখিদয়ের গভীর প্লাবন ধারায়, না চাইতেও কোনোদিন উপেক্ষা করতে পারিনা সেই মায়াবতীকে, তার প্রতিটা উপস্থিতি আমি অনুভব করতে পারি আর প্রতিবার নতুন করে আসক্ত হয়ে পড়ি সেই মায়াবিনীর প্রতি, জানিনা কেনো সেই মায়াবতীর প্রতি এতটা আকর্ষন অনুভব করি, এই অনুভূতির ঠিক কী নাম দেওয়া যায় তা আমার বোধগম্য হচ্ছেনা....কিন্তু সে আমার কাছে আসলেই এক মায়াবতী...❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
