টঙের দোকানে চা
চলো দুজনা চা খেতে যাই গল্প করতে করতে শুনবো তুমি যাহা বলো তাই। টঙের দোকানের সেই চা করা কি যায় সেথা উপেক্ষা। গিয়ে বলবো মামা একটি দেও রঙ চা আরেকটি দেও দুধ চা। মামা বলবে ভাগ্নে বসো দিচ্ছি চা, চায়ের সাথে খাবে কি বলো তা। বলবো সাথে করে একটি খানা বিস্কিট দেও। মামা চায়ের কাপ দুই হাতে দিয়ে বলবে এই নেও। চায়ের কাপ খানা হাতে নিয়ে দুজনা হাটবো। পথচারী হয়ে হইতো প্রকৃতি নাহলে যানজট দেখবো। গল্প করবো সুখ দুঃখের কথা শুনবো দুজনা দু'পক্ষের। চায়ের চুমুকে চুমুকে স্বাদ নিবে যখন কি না অনুভূতি হবে চিন্তা করো তখন। চাই যে আমি শেষ না হোক চায়ের সেই কাপ। গল্প অনবরত করতেই থাকবো সেখানে থাকবে না কোনো অনুতাপ।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
