সূর্যাস্ত - উমায়ের খান ওহি
তুমি কী অপেক্ষায় আছো পশ্চিম দিকে সূর্যাস্তের? তবে তোমাকে আগাম বার্তা দিতে চাই, শীতের মুগ্ধতা শেষে অতিথি পাখি ডানা উড়িয়ে চলে যায় তার প্রিয়জনের কাছে, ঠিক তেমনি মানুষ প্রয়োজন শেষে উড়াল দেয় নিজ আকাশে। গণনা করে কী হবে ভালো আর মন্দের, মানুষ জননীর গোড়া থেকেই মনষত্বের দিদ্বা-দন্দে। আমি তোমায় সতর্ক করতে চাই, মানুষের কথার বড়াই বড়ই ধারালো তাদের কথায় তুমি আঘাত পাবে ছুরির ন্যায়। তুমি উড়াল দাও নিজ আকাশে, গন্তব্য তুমি ঠিকই খুজে পাবে শেষে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
