নীরবতা
বন্ধুত্ব, ভালোবাসা,ভালোলাগা সব একটা সময়েই স্থির হয়ে গিয়েছে...আর কারোর সঙ্গে সেভাবে কথা বলতে ভালোলাগেনা,হয়তো আবার আমি আগের মতো নিজের একাকীত্ব কে নিজের সঙ্গী করে নিয়েছি কারণ আর যাইহোক একাকিত্বে অন্যের খারাপ ব্যবহার দেখতে হয়না...মানুষের যা রূপ দেখছি আজকাল কে ভালো কে খারাপ বোঝা বড়ই মুশকিল,তাই আর বন্ধুত্ব করতে ভালো লাগেনা..অনেকের ব্যবহার এতোটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে কী আর বলবো…সব কিছু দেখেও হাসি মজার ছলে কথা বলেচলি,কিন্তু আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগতেই পারে,মুখে বলিনা বা প্রকাশ করিনা ঠিক আছে কিন্তু আমরও খারাপ লাগে...এই জন্যেই আর কারোর বিষয়ে আর interest দেখাইনা কারণ হয়তো আবার কারোর খারাপ ব্যবহার দেখতে হতে পারে....নামেই সব আসলে সবই মুখোশের আড়ালে থাকা চেহারা... এর থেকে নীরবতাই ভালো...🙂
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
