বিস্ময় নির্ঘুম মহাকাব্য
🌼🍂 বিস্ময় নির্ঘুম মহাকাব্য যা লিখি আজ অভিমানে। পথে হঠাৎ দেরী ট্রেনে। অবশ কথা স্মৃতি ঘ্রানে। বুকে শুনি মায়াগানে। রঙটা আমি জগত কালো অম্বেষণ তুমি আলো! ফিরি একা নিজের কাছে অর্থহীন নিঃস্ব কালো। অবশ মন অর্থহীন নির্বাসন। নির্ঘুম অভিমান অদ্ভুত বন। শূন্য প্রতিচ্ছবি ক্লান্ত পাতা! অন্বেষণ তুমি আমি খাতা। রাতের ট্রেনে ছুটতে গিয়ে অচেনা হঠাৎ স্টেশনে। ভাবছি মনে জেগে ঘরে গাইছি গান অন্বেষণে। রঙটা তুমি দূরে অজানা সমাপ্তির হৃদয় ক্ষত। বৃষ্টি শেষে সূর্য হাসায় কল্পনার রংধনু যত। শব্দ বোকা বাইরে তুমি ক্লান্তি বোবার নিঃশব্দ। যায়না বোঝা যা বলি তাই তোমার অন্বেষণ সুর আমি নির্ঘুম মহাকাব্য। আলোর বুকে আঁধার ঘরে ঘুমাও চিরকাল। শুনি তোমায় মায়াগানে নির্ঘুম মহাকাল। তোমার কাছে ফিরি একা নির্ঘুম তেপান্তরে। যখন তখন তোমায় খুজি আমার ভিতরে। এপিটাফে লিখে দিও অভিমান নিঃশব্দ। "প্রতিচ্ছবি আমি অদ্ভুত সুর শব্দ। তোমার অন্বেষণ নির্ঘুম মহাকাব্য"।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
