তুমি নেই
আজ তুমি নেই শহরের কোলাহল চেনা হলেও, তোমার আগমন আমার আজও অপরিচিত! এই আগমনের কোনো কারণ ছিল কী? নাকি অযথাই সময়ের জ্ঞান না করে চলে এসেছিলে। আজ তুমি থাকলে খুব করে চাইতাম তোমায়, তোমার গভীর চোখে পারি দিতাম আমার জীবন যেন একমুহুর্তে থমকে যেতো, তোমার চোখ দুটো যে আমার বড্ড প্রিয় । তুমি নেই তা বলে কী আমি তোমাকে ভুলে গেছি? নাহ, আজও চোখ বন্ধ করলে তোমার মুখ ভেসে ওঠে আমি কিন্তু একদম কাঁদি না, তোমায় হারিয়ে কেউ না জানুক তুমিতো জানো তুমি আজও আমার পুরো আকাশ জুড়ে বিরাজ করো। তুমি নেই তোমার অনুপস্থিতি, এক বিরাট চিহ্ন রেখে গেছে। যা মোছার নয়, ভোলার নয়, শুধু বয়ে বেড়ানোর। তুমি নেই, আর এই না থাকাটা আমাকে বারবার মনে করিয়ে দেয়— কিছু শূন্যতা কখনো পূরণ হয় না, শুধু বয়ে বেড়াতে হয় আমৃত্যু। - unknown pen
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
