সহজ তুলনা
আগে শীতের সন্ধ্যেতে মনটা খারাপ হয়ে যেত। আগে মানে তাহলে অনেকটা আগে হবে। বয়স বেড়েছে, জং ধরেছে স্বভাবে। সময় আগের চেয়ে আরো সতর্ক সংযত এবং আমিও আগের মতন একদমই নই। ওই আগের আমি এই আমিকে দেখলে নাক সিঁটকোবে। আর এই আমি?মুচকি হাসবে হয়তো। তারপর দু’চোখ বুজে হাই তুলে ঢুলতে থাকবে কিছুক্ষণ। সে জানে তার রেলিং ধরে চলাটাই পছন্দ করে আপনজন।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
